Dhaka ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ

রাজবাড়ীতে সরকারি অনুদানের টাকা তোলার প্রতিকার চেয়ে হতদরিদ্রদের মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / 600

জনতার আদালত অনলাইন ॥ আঙুলের ছাপ না মেলায় মোবাইল সীম তুলতে পারছে না। যেকারণে মিলছেনা সরকারি অনুদানের টাকাও। এর প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের শতাধিক হতদরিদ্র নারী পুরুষ।

রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে হতদরিদ্র মানুষের পক্ষে আব্দুর রশিদ শেখ বলেন, করোনা সংক্রমণের কারণে মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। হতদরিদ্র মানুষের সাহায্যে প্রধানমন্ত্রী আড়াই হাজার টাকা অনুদান দিচ্ছেন। মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকার মানুষ খুবই গরীব। যাদের নিজের মোবাইল নেই। অন্যের মোবাইল নাম্বার দেয়ায় তাদের টাকা আসছেনা। নিজেরা সীম তুলতে গেলে ফিঙ্গার ম্যাচ না করায় সীমও তুলতে পারছে না। এমন অবস্থায় তারা সরকারি অনুদানের টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। নিশ্চয় এর বিকল্প ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে অংশ নেয়া হালিমা বেগম জানান, তার স্বামী নেই। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। সীম তুলতে না পারায় টাকাও পাচ্ছেন না। হালিমার মত জোহরা, পারভীনসহ অনেকেই জানালেন একই কথা।

মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। অনুদানের টাকার উপকারভোগীদের অনেকেরই নিজের মোবাইল নাম্বার না থাকায় পরিবারের অন্য কারো নাম্বার দিয়েছে। কিন্তু অন্যের নাম্বারে টাকা আসবে না। এজন্য তাদের নিজ নামে মোবাইল সীম তুলতে বলা হয়। কিন্তু সীম তুলতে গিয়ে দেখা যায় তাদের ফিঙ্গার ম্যাচ করছে না। এটি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এব্যাপারে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কিছু করার নেই। তবে বিষয়টি নিয়ে তিনি ইউএনও সাহেবের সাথে কথা বলবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সরকারি অনুদানের টাকা তোলার প্রতিকার চেয়ে হতদরিদ্রদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০