Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

করোনায় আক্রান্ত গোয়ালন্দের এসিল্যান্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • / 521

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দে কর্মরত সহকারী কমিশনার (ভুমি) মো. আব্দুল্লাহ্ আল মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারী নির্দেশনা বাস্তাবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন সরকারী এই কর্মকর্তা। ঝুকি নিয়ে কাজ করার কারণে ইতিপূর্বেও তিনি করোনা ভাইরাস পকীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তখন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু এবারের শঙ্কা থেকে ফরিদপুরে নমুনা পরীক্ষা করতে দিলে ফলাফল পজেটিভ আসে।
গোয়ালন্দে সহকারী কমিশানর (ভুমি) মো. আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রশাসনের প্রথম কর্মকর্তা, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এ পর্যন্ত গোয়ালন্দে ২১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনকে তার বাসস্থানে হোম আইসোলিশনে রাখা হয়েছে। সেখানেই আপাতত তার চিকিৎসা চলবে।  তার শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে বলেন, ‘তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনায় আক্রান্ত গোয়ালন্দের এসিল্যান্ড

প্রকাশের সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০