Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

জেলের জালে ২২ কেজি ওজনের বাঘাইড়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / 501

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে শনিবার আবদুর রহমান নামের এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে এক মাছ ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৮শ টাকায়  মাছটি বিক্রি করে দেন জেলে।

জেলে আবদুর রহমান জানান, শুক্রবার রাতে তিনি কয়েকজন সঙ্গী নিয়ে নদীতে মাছ ধরতে যান। সারা রাত কোনো মাছ না পেয়ে  হতাশ ছিলেন। শনিবার ভোরের দিকে তাঁরা জাল তুলে ফেলার সিদ্ধান্ত নেন। জাল প্রায় অর্ধেক তোলার সময় বড় এক ঝাঁকি দিলে সবাই বুঝতে পারেন জালে বড় কোনো মাছ আটকা পড়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা সময় নিয়ে জাল টেনে নৌকায় তুলে দেখেন বড় এক বাগাড় মাছ ধরা পড়েছে। পরে দ্রুত মাছটি টেনে নৌকায় তুলে সোজা চলে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারে। বাজারে মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯০০ টাকা কেজি প্রতি দাম দিয়ে মাছটি কিনে নেন।

ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, জেলে আবদুর রহমানের কাছ থেকে ৯শ টাকা কেজি দর হিসেবে মোট ১৯ হাজার ৮০০ টাকা দিয়ে বাগাড় মাছটি কিনেছেন। এখন মাছটি ১০০০ টাকা কেজি দরে বিক্রির চেষ্টা করছেন। উৎসুক মানুষ মাছটি এক নজর দেখতে সেখানে ভিড় করছেন। এই ফাঁকে তিনি মাছটি দেখাচ্ছেন। একই সঙ্গে তিনি ঢাকাসহ বিভিন্ন স্থানে পূর্ব পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলের জালে ২২ কেজি ওজনের বাঘাইড়

প্রকাশের সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০