Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী মালয়েশিয়ার উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্ব দরবারে যাচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ দক্ষিণ ঢাকার উন্নয়নে ১ হাজার ৭৪ কোটি টাকার কর্মপরিকল্পনা

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২০ উপলক্ষে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
  • / 620

পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ, পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এ দিনে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

কিন্তু এবার প্রাণঘাতী করোনাকালে ভিন্নভাবে ঈদ উদযাপন করবো আমরা। মুসলিম সমাজে প্রতি বছরই ঘরে ঘরে রোজা-ইফতার, চাঁদরাত, ঈদের জামাত ও ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে দিনটি সুদীর্ঘকাল ধরে পালিত হয়ে আসলেও আজ সারা বিশ্ব করোনায় আক্রান্ত হওয়ায় এবার ঈদ উদযাপন হবে একান্তই ঘরোয়া পরিবেশে। এটি আমাদের আবহমান ঈদ ঐতিহ্যের বিপরীত হলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের সজাগ থাকতে হবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উন্মুক্ত স্থানে বড় পরিসরে ঈদের জামাত পরিহারের নির্দেশনা থাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে মুসুল্লীদের জীবন ঝুঁকি বিবেচনা করে স¦াস্থ্যবিধি মেনে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এবারের ঈদ উৎসব হোক পরিবারের সবার সুস্থতা, বাড়িতে থেকে নতুনভাবে ঈদ আবিষ্কার।

করোনাকালে স¦াস্থ্য বিধি মেনে ঈদ উদ্যাপনের প্রত্যাশায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

-ঈদ মোবারক।

( দিলসাদ বেগম )

জেলা প্রশাসক

রাজবাড়ী

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২০ উপলক্ষে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

প্রকাশের সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০