Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে করোনা আক্রান্ত ৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • / 1073

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত সাতজনের ছয়জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একজন রোগী রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ১১ এপ্রিল তারিখে রাজবাড়ীতে একসাথে পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ১৫ এপ্রিল ধরা পড়ে আরও একজনের। সর্বপ্রথমে ৮এপ্রিল তারিখে ঢাকা থেকে রাজবাড়ীতে আসা এক নারীও করোনায় আক্রান্ত ছিলেন। সব মিলিয়ে রাজবাড়ীতে সাতজন করোনায় আক্রান্ত হন। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা থেকে আসা নারীকে ফের ঢাকা পাঠানোর পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকী ছয়জন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া বাঁকী পাঁচজন হলেন রাজবাড়ী শহরের  জহিরুদ্দিন ও মঞ্জু রানী, সদর উপজেলার  শিহাব,  রাতুল এবং মূলঘর গ্রামে বেড়াতে আসা ফরিদপুরের বাসিন্দা অরুণচন্দ্র।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে আক্রান্তদের চিকিৎসা দেয়ার পর তারা সুস্থ হয়ে যায়। পরবর্তীতে তাদের মধ্যে পাঁচনের নমুনা দুইবার পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। যে কারণে তাদের ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাংশা উপজেলার একজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনা আক্রান্ত ৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

প্রকাশের সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০