Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ‘শিক্ষার পাশাপাশি সন্তানের প্রতিভা বিকাশেও নজর দিন’ কালীগঞ্জে সাংবাদিকদের শতভাগ স্বাধীনতার ঘোষণা রাশেদ খানের সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’ বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী স্বাক্ষর জাল করে দোকান বিক্রির অভিযোগ, থানায় বৃদ্ধের অভিযোগ সাপাহারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে দুস্থ নারীদের আয়বর্ধক কার্যক্রমের প্রশিক্ষণ উদ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 479

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে দুস্থ অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের উপর পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার শুরু হয়েছে। নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সংস্থার রাজবাড়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু মাসুদ।
নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, শহর সমাজ সেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, নারী উন্নয়ন ফোরাম রাজবাড়ীর সমন্বয়ক মো. কারিবুল ইসলাম, প্রশিক্ষক মো. আবু জাফর প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য হস্তশিল্পের উপর এই প্রশিক্ষণ নারী উন্নয়ন ফোরাম বাস্তবায়ন করছে। রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার দুইশ জন নারী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে নারীরা স্বাবলম্বী হয়ে উঠবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দুস্থ নারীদের আয়বর্ধক কার্যক্রমের প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশের সময় : ১০:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০