শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

না ফেরার দেশে রাজবাড়ী জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • / 569

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু (৬৮) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে গতকাল মঙ্গলবার ভোরে রাজবাড়ী শহরের বড়পুলে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। আহমেদ নিজাম মন্টু রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তারা আপন সহোদর সাত ভাই একসাথে অংশগ্রহণ করেছিলেন। যা নিঃসন্দেহে অবিস্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাজবাড়ী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওর্য়াকার্স পার্টি, মহিলা পরিষদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ক্যান্সার সোসাইটি, কেকেএসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

না ফেরার দেশে রাজবাড়ী জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু

প্রকাশের সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০