Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ

রাজবাড়ীতে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • / 692

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মাদক মামলায় লিটন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত লিটন শেখ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের তাহের আলী শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ অক্টোবর তারিখে সকাল সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর থানার পুলিশ সদর উপজেলার কোলারহাট বাজার এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ লিটন শেখকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওইদিনই রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিটন শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আদালত কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষী প্রমাণ শেষে ওই রায় ঘোষণা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০