Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

জাতীয় সংসদের প্যানেল সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছায় সিক্ত সাংসদ কাজী কেরামত আলী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • / 551

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী একাদশ জাতীয় সংসদে ষষ্ঠ অধিবেশনের প্যানেল সভাপতি মনোনীত হওয়ায় রাজবাড়ী শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তাকে অভিনন্দিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তার বাসবভনে গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের শীতকালীন অধিবেশন শুরুর পর রেওয়াজ অনুযায়ী পাঁচজনকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়। প্যানেল সভাপতিরা হলেন অধ্যাপক আলী আশরাফ (কুমিল্লা-৭), শহিদুজ্জামান সরকার (নওগাঁ-২), কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১)। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুসারে প্যানেল সভাপতিরা অধিবেশন পরিচালনা করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় সংসদের প্যানেল সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছায় সিক্ত সাংসদ কাজী কেরামত আলী

প্রকাশের সময় : ১০:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০