Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজবাড়ীতে যুবকের ২ হাতের কব্জি বিচ্ছিন্ন করা মামলায় গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • / 508

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় শাহীন খান নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনার পাঁচ মাস পর সোমবার দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের আমিন হক রারীর ছেলে আহসান হাবীব ওরফে লালু ও সুরুজ লাঠিয়ালের ছেলে শাহ আলম। এদের মধ্যে শাহ আলমকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর থেকে এবং আহসান হাবীবকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সোমবার রাজবাড়ীর পুলিশ সুপারের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিংয় অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০১৯ সালের ৪ আগস্ট তারিখে দুপুর তিনটার দিকে ইসমাইল গাজী নামে এক যুবক একই গ্রামের শাহীন খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে কল্যাণপুর গ্রামের বালুর মাঠে নিয়ে যায়। সেখানে কয়েক যুবক ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শাহীন খানের দুই হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় শাহীন খানের বাবা হাসেম খান বাদী হয়ে ৫ আগস্ট তারিখে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। পুলিশ আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হচ্ছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যুবকের ২ হাতের কব্জি বিচ্ছিন্ন করা মামলায় গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০