Dhaka ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না

রাজবাড়ীতে চোরাই ৫৮টি মোবাইল ও ল্যাপটপসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • / 993

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান এলাকা থেকে সোমবার দিবাগত রাতে চুরি যাওয়া ৫৮টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের মোমিন খন্দকারের ছেলে ওয়াজ খন্দকার ও নুরুল ইসলামের ছেলে সাগর শেখ।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১৪ ডিসেম্বর তারিখে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজারে সাবির শেখের দোকানে টিনের স্ক্রু খুলে ১৭৮টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে নামে। মোবাইল ট্রাকিংসহ নানাভাবে তদন্ত করার পর ওই দুইজনকে শনাক্ত করে সোমবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চুরির কথা স্বীকার করেছে। মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চোরাই ৫৮টি মোবাইল ও ল্যাপটপসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০