Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

দৌলতদিয়ায় ট্রাক পারাপারে চাঁদাবাজি বন্ধের দাবি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • / 631

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া ঘাটে ট্রাক পারাপারে প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা দালাল চক্রের চাঁদাবাজি বন্ধ হয়নি। স্থানীয় রাজনীতিতে পরিবর্তন ও জনপ্রতিনিধি’র পরিবর্তন হলেও একই কায়দায় চলমান আছে চাঁদাবাজি।
বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল এ দাবি করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পারাপার হওয়া পন্যবাহি ট্রাকের থেকে অতিরিক্ত ২৪০ টাকা আদায় করা হয়ে থাকে। এই চাঁদাবাজি এখনো অব্যাহত আছে। তবে ২৪০ টাকর স্থলে ২০০ টাকা আদায় করা হচ্ছে। এ ভাবে প্রতিদিন এখান থেকে এক থেকে দেড় লাখ টাকা চাঁদা আদায় করা হয়। ইতিপূর্বে যারা চাঁদা আদায় করত এখনো তারাই এই অবৈধ কাজের সাথে যুক্ত। এছাড়া এ অবৈধ চাঁদা আদায় নিয়ে দৌলতদিয়া ঘাটে দু’টি গ্রুপ সক্রিয় রয়েছে। যে কোন সময় দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় ট্রাক পারাপারে চাঁদাবাজি বন্ধের দাবি

প্রকাশের সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯