Dhaka ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার বীমাকর্মী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • / 610

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক বীমা কর্মী। এ ঘটনায় ওই বীমা কর্মী বাদী হয়ে সোমবার তিনজনের নাম উল্লেখসহ ছয়জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলো সাদ্দাম, মারুফ ও কামরুল। এদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মামলায় বাদী অভিযোগ করেন, তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানীতে চাকরী করেন। বর্তমানে তার দুই সন্তান নিয়ে চাচার বাড়িতে বসবাস করেন। গত ১৬ নভেম্বর শনিবার রাত সাড়ে নয়টার দিকে কর্মস্থল থেকে একটি যানবাহনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে নেমে পায়ে হেঁটে চাচার বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌছালে সাদ্দাম, মারুফ, কামরুলসহ ছয়জন তাকে ঘিরে ধরে। সাদ্দাম তাকে জাপটে ধরলে তিনি চিৎকার দেন। এসময় তার মুখে গামছা গুজে দিয়ে তাকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে দূরবর্তী খোলা মাঠে নিয়ে যায়। খোলামাঠের মাঝখানে একটি স্যালোমেশিনের ঘরে নিয়ে প্রথমে তিনজন তার হাত পা ধরে রাখে সাদ্দাম ধর্ষণ করে। এরপর পর্যায়ক্রমে সব আসামি তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তার ভ্যানিটি ব্যাগে থাকা ২০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায় আসামিরা। পরে আসামিরা ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে একটি রিক্সায় তুলে বাড়ি পাঠিয়ে দেয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার বীমাকর্মী

প্রকাশের সময় : ০৯:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯