Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

বালিয়াকান্দিতে হড়াই নদী থেকে আরও দুটি অবৈধ বাঁধ অপসারণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • / 1171

বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি হড়াই নদীর উপর থেকে আরও দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের ডহরপাঁচুরিয়া ও বারুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এ বাঁধ দুটি অপসারণ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা সুতি জাল, কাঁথা জাল, বাঁশ সহ নানান উপকরণ দিয়ে নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল দীর্ঘদিন ধরে।
ইলিশ প্রজনন মৌসুমেও তাদের দেয়া বাঁধ সরায়নি। বাঁধ দেয়ার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে পড়েছিল।
উপজেলা মৎস্য অফিসার মো. রবিউল হক জানান, এভাবে বাঁধ দেয়া মৎস্য সংরক্ষণ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এলাকাবাসীর কাছ থেকে খবর ঘটনাস্থলে গিয়ে বাঁধ দুটি অপসারণ করা হয়। বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজীব এ সময় উপস্থিত ছিলেন।
গত ১৭ অক্টোবর তারিখে হড়াই নদীর জামালপুর ইউনিয়নের মাশালিয়া থেকে দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে হড়াই নদী থেকে আরও দুটি অবৈধ বাঁধ অপসারণ

প্রকাশের সময় : ০৮:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯