Dhaka ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বালিয়াকান্দিতে কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা ॥ বাবা ছেলে গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • / 655

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার তৈয়ব আলীকে প্রধান আসামি করে তার বাবা নুর আলম ও ছোট ভাই নুরতাজের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন। পুলিশ নুর আলম ও তার ছোট ছেলে নুরতাজকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি একই উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে।
বালিয়াকান্দি থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী বাড়িতে সেলাইয়ের কাজ করতো। বাড়ির বাইরে গেলে তৈয়ব আলী ওই কিশোরীকে উত্যক্ত করতো ও কু প্রস্তাব দিতো। গত ১৮ জুলাই সন্ধ্যার দিকে তৈয়ব আলী ওই কিশোরীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে যায়। কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা গত ২৪ জুলাই তারিখে বালিয়াকান্দি থানায় একটি জিডি করেন। ওই কিশোরী গত ১৭ অক্টোবর তারিখে কৌশলে পালিয়ে বাড়িতে এসে জানায়, ঢাকার একটি স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, মামলা দায়েরের পর রোববার সকালে অভিযান চালিয়ে নুর আলম ও তার ছোট ছেলে নুরতাজকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরীকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা ॥ বাবা ছেলে গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯