Dhaka ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাচ্চাদের দুধ খাওয়ায় কবুতরও, গলার ভেতরে রয়েছে বিশেষ গ্রন্থি পরকীয়ার অভিযোগে তিন সন্তানের জননীর চুল কেটে দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত ১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ আজ কাঁঠাল দিবস এক বছর ফ্রি রোগী দেখার কথা রাখলেও যে শর্ত দিলেন সেই চিকিৎসক ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকদিন পরই কাটার কথা ছিল পাট, রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

রাজবাড়ীতে ৪৩০টি মন্ডপে হবে দুর্গাপূজা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
  • / 584

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় এবার মোট ৪৩০টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। বুধবার রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের হোসেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. পারিজাত কুমার পাল প্রমুখ।
জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পূজা মন্ডপগুলোতে সহযোগিতার জন্য এবার ২২৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
সভায় জেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪৩০টি মন্ডপে হবে দুর্গাপূজা

প্রকাশের সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯