Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক বছর ফ্রি রোগী দেখার কথা রাখলেও যে শর্ত দিলেন সেই চিকিৎসক ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকদিন পরই কাটার কথা ছিল পাট, রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী পাংশায় ১০১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, ১২ সিনিয়র শিক্ষার্থী আটক মধুখালীতে পাটের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে ‘সোনালি স্বপ্ন’ অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

রাজবাড়ীতে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • / 437

জনতার আদালত অনলাইন ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাহেব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠিপাড়া গ্রামের বাসিন্দা সাহেব আলী সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাহেব আলীর পারিবারিক সূত্র জানায়, ঈদুল আযহার দিন মাংস কাটার কাজ করতে ঢাকায় যান সাহেব আলী। ঢাকা থেকে অসুস্থ অবস্থায় রাজবাড়ী আসেন। দুইদিন পর তাকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় গত রোববার রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার রাতে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। যে হাসপাতালে মৃত্যু হবে সেখানে রিপোর্ট হবে। রামকান্তপুরের একজন ফরিদপুরে মারা গিয়েছে বলে শুনেছেন। তিনি রাজবাড়ী থেকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরো সাত জন ভর্তি হয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। বর্তমানে রজবাড়ীতে ৩১ জন রোগী ভর্তি আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯