Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক শওকত আলী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • / 574

জনতার আদালত অনলাইন ॥ বিদায়বেলায় সবার ভালোবাসায় সিক্ত হলেন রাজবাড়ীর সফল জেলা প্রশাসক মো. শওকত আলী। সরকারি বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। রোববার ছিল তার শেষ কর্মদিবস।
রোববার রাজবাড়ী পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে তার কার্যালয়ে গিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, সহ সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাইদা খানম, সাংবাদিক সৌমিত্র শীল, এজাজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ ও সাধারণ সম্পাদক করিম ইসহাক তাকে ফুল দিয়ে বিদায় শুভেচ্ছা জানান। একই দিনে রাজবাড়ী কালেক্টরেট, বালিয়াকান্দি ও পাংশা উপজেলা পরিষদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বক্তৃতা করেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিদায়ী জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।
গোয়ালন্দ উপজেলা পরিষদ কমপ্লেক্সের মুক্ত মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বিদায়ী জেলা প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক শওকত আলী

প্রকাশের সময় : ০৯:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯