Dhaka ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

র‌্যাবের অভিযানে বিকাশ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • / 885

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুরের ভাংগা উপজেলার জাংগালপাশা গ্রাম এলাকা বিকাশের মাধ্যমে প্রতারনা চক্রের সক্রিয় সদস্য, মোঃ সুজন খাঁ(১৬), পিতা- মোঃ সাহাবুদ্দিন খাঁ, সাং- জাংগালপাশা, থানা- ভাংগা, জেলা- ফরিদপুরকে আটক করেছে। এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল সেট, ২২টি সীমকার্ড ও ১টি রাউটার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি, বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে। ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্য বিভিন্ন দুর্নীতিপরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর(বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। প্রতারক চক্রের সদস্য দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেদেরকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেই এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এব্যাপারে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‌্যাবের অভিযানে বিকাশ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯