Dhaka ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

কালুখালীতে পরাজিত প্রার্থীর সমর্থকদের ২০টি বাড়িঘর ভাংচুর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • / 655

Exif_JPEG_420

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন এলাকার তিনটি গ্রামে উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী নুরে আলম সিদ্দিকীর সমর্থকদের ২০টি বাড়ি ভাংচুর হয়েছে। উপরের নির্দেশে হামলা হয়েছে জানিয়ে হামলাকারীরা ঘটনার কথা কাউকে না বলার জন্যও হুমকি দেয়। যেকারণে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকালে তা জানাজানি হয়। খবর পেয়েই ক্ষতিগ্রস্তদের দেখতে যান পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরে আলম সিদ্দিকী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত মদাপুর ইউনিয়নের হাটমদাপুর, মদাপুর ও বিরিগোপালপুর তালুকপাড়া এলাকার অন্ততঃ ২০টি বাড়িতে ভাংচুর ও তান্ড চালায়। হামলাকারীরা উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী নুরে আলম সিদ্দিকীর সমর্থকদের বাড়ি বেছে বেছে ভাংচুর করে ও বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। এবং হামলার কথা কাউকে যেন না বলে এজন্য হুমকিও দেয়।
ক্ষতিগ্রস্ত হায়দার আলীর স্ত্রী নারগিস জানান, জীবনের ভয়ে আমার স্বামী বাড়ি আসতে পারছে না। আমিও ভয়ে ভয়ে দিন কাটাই। আবার কখন যেন আক্রমণ করে সেই ভয়ে।
ক্ষতিগ্রস্ত উচমান আলী জানান, মঙ্গলবার রাতে তার বাড়িতেও হামলা হয়েছে। টিনের বেড়া কেটে ফেলেছে। বিরিগোপালপুরের কালাম, শফিকুল ইসলাম ছবি, সামসুল আলম, চুন্নু,রাহেলা বেগমের বাড়িতেও হামলা হয়েছে। হামলার শিকার পারভীন বেগম জানান, হামলার ঘটনা কাউকে জানালে আমার স্বামীকে জানে মেরে ফেলার হুমকী দিয়েছে দুর্বত্তরা। ওরা জানিয়েছে, উপরের নির্দেশে এই হামলা করা হচ্ছে। তাই কাউকে বলা যাবে না।
আনারসের সমর্থকরা এই হামলায় জড়িত বলে জানা গেছে।
কালুখালী উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরে আলম সিদ্দিকী বলেন, আমি ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করেছি। নির্বাচনে জয় পরাজয় থাকেই। তাই বলে মানুষের বাড়িঘওে হামলা জঘন্য মানসিকতার পরিচয়। বিষয়টি আমি স্থানীয় থানার ওসি ও রাজবাড়ীর পুলিশ সুপারকে জানিয়েছি।
কালুখালী থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পরাজিত প্রার্থীর সমর্থকদের ২০টি বাড়িঘর ভাংচুর

প্রকাশের সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯