বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

কালুখালীতে নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • / 739

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাসমিয়ার বিল থেকে নিখোঁজের দুই দিন পর বুধবার বিকেলে আব্দুর রহিম নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ। সে একই ইউনিয়নের মোহনপুর গ্রামের কেসমত শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় রহিম তার ভ্যান নিয়ে মোহনপুর বাজারের উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসেনি। বুধবার দুপুরের দিকে রহিমের স্ত্রী সুফিয়া পরিবারের লোকদের জানায়, রাতে সে স্বপ্ন দেখেছে কাসমিয়ার বিলে তার স্বামীর লাশ রয়েছে। পরে সেখানে গিয়ে রহিমের লাশ দেখতে পায়।
মৃত রহিমের মা ছামিরন নেছা জানান,তার পুত্রবধূ সুফিয়া পরকীয়ায় আসক্ত। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হয়েছে। তার পুত্রবধূর স্বপ্নে দেখার কথাটি বিশ্বাসযোগ্য নয়।
কালুখালী থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। নিহতের স্ত্রীর স্বপ্নে দেখার বিষয়টি তারাও শুনেছেন। এটি নিয়ে তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯