Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, হাসপাতালে মৃত্যু হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী মান্দায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১ কারবারি গ্রেফতার যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

উপজেলা পরিষদ নির্বাচন কালুখালীতে ১৬ জনের মনোনয়ন পত্র দাখিল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • / 769

জনতার আদালত অনলাইন ॥ পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রাজবাড়ীর কালুখালীতে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত কাজী সাইফুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী হক (স্বতন্ত্র), আলিউজ্জামান চৌধুরী টিটো (স্বতন্ত্র) এবং আসিনুর রহমান (জাতীয় পার্টি)। মনোনয়ন পত্র জমা দেবার সময় স্ব-স্ব প্রার্থীর পক্ষের রাজনৈতিক ব্যক্তি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন দেওয়ান আরাফাত হোসেন, এনায়েত হোসেন, একেএম মোজাম্মেল হক, খোরশেদ আলী মোল্লা, তনয় চক্রবর্তী, ফজলুল হক, রফিকুল ইসলাম ও আব্দুস সাত্তার।
কালুখালী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, আগামী ১৮ জুন রাজবাড়ীর কালুখালী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৩ মে বাছাই এবং ৩০ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপজেলা পরিষদ নির্বাচন কালুখালীতে ১৬ জনের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশের সময় : ০৮:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯