Dhaka ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বালিয়াকান্দির মাসুম রেজা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • / 67356

জনতার আদালত অনলাইন ॥ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ বঞ্চিত জনগোষ্ঠীর মধ্য বিকল্প বিদ্যুৎ সুবিধা পৌছে দেয়ায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা। বিদ্যুৎ ও জ্বালানী খাতে অপচয় রোধ ও নবায়নযোগ্য জ্বালানী ও সৌর বিদ্যুৎ খাতে অবদানের জন্য সরকারি ও বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আওতায় বিভাগীয় পর্যায়ে তাকে এই পুরস্কার প্রদান করা হবে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (উন্নয়ন শাখা) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসটি) মো. সেলিম রেজা কর্তৃক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে তিনি পেশাগত জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চাসহ সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে ৮ অক্টোবর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মো. মাসুম রেজা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা বলেন, বালিয়াকান্দি উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে বিদ্যুৎ বঞ্চিত জনগোষ্ঠীর মধ্য বিকল্প বিদ্যুৎ সুবিধা পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। ইতোমধ্যে বালিয়াকান্দি উপজেলায় সরকারি আশ্রয়ন প্রকল্পসহ ছয় শতাধিক বিদ্যুৎ বঞ্চিত পরিবারের মধ্য সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছি। এই পুরস্কারের মাধ্যমে আমাকে সাধারণ মানুষের জন্য ভাল কাজ করতে আরও উৎসাহিত করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বালিয়াকান্দির মাসুম রেজা

প্রকাশের সময় : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮