Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে র‌্যাবের অভিযান॥ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, আটক ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
  • / 671

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে একই গ্রামের রইছ মন্ডলের ছেলে।
উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে দুইশ ১৩ বোতল সিরাপ, তিন হাজার ছয়শ ১০ পিচ ক্যাপসুল, দুই হাজার একশ ৭০ পিচ ট্যাবলেট, এক কেজি পাউডার ও তিন পিচ লোশন।
র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। আটককৃত শফিকুল একজন পেশাদার যৌন উত্তেজক ওষুধ ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে এসব ওষুধ বেচাকেনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে নিষিদ্ধ এসব ওষুধসহ তাকে আটক করে। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে র‌্যাবের অভিযান॥ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, আটক ১

প্রকাশের সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮