বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

রাজবাড়ীতে ৫৩ জেলে আটক, সাড়ে ৪ মণ মাছ ও আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • / 852

জনতার আদালত অনলাইন ॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার দায়ে শনিবার সন্ধ্যা থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত অভিযানে রাজবাড়ীতে ৫৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় একশ ৮০ কেজি মা ইলিশ ও দুই লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, অভিযানে রাজবাড়ী সদরে ২৭ জন জেলেকে, ৫০ কেজি মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পাংশায় চারজন জেলেকে আটক, ২০ কেজি মাছ ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ, কালুখালীতে তিন জেলেকে আটক, ১৫ কেজি মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং গোয়ালন্দে ১৯ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় দান এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব, দিলশাদ জাহান, মো. হাবিবুল্লাহ, কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং পাংশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৫৩ জেলে আটক, সাড়ে ৪ মণ মাছ ও আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশের সময় : ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮