Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / 534

জনতার আদালত অনালাইন ॥ শেয়াল মারার জন্য নিজেদের তৈরি করা ফাঁদে প্রাণ গেল মফিজুল ইসলাম নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মুন্সীপাড়া এলাকায়। সে একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ মিয়ার ছেলে।
রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস জানান, মফিজুল ও তার বড় ভাই মুক্তার হোসেন নিজেদের পুকুরে মাছ চাষ করতো। পুকুরের চালায় তাদের একটি মুরগীর ফার্ম রয়েছে। এই ফার্ম থেকে শেয়াল মাঝে মধ্যেই মুরগী নিয়ে যেত। একারণে গুনে তার দিয়ে ফার্মের চারপাশে ফাঁদ দিয়েছিল। রোববার মফিজুল রাজবাড়ী শহর থেকে বাড়ি ফিরে পুকুরে মাছ দেখতে যায়। ওই সময় অসাবধানতাকশতঃ তারে জড়িয়ে মারা যায় সে। সকালে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

প্রকাশের সময় : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮