Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

রাজবাড়ীতে অস্ত্রগুলিসহ চরমপন্থী গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
  • / 601

জনতার আদালদ অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি খেয়াঘাট ব্রীজের উপর থেকে শুক্রবার রাতে একটি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড গুলি সহ চরমপন্থী দলের সক্রিয় সদস্য তোফাজ্জেল হোসেন ওরফে তোফাকে গ্রেফতার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সে একই উপজেলার বিলচত্রা গ্রামের ওসমান গনির ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি কামাল হোসেন জানান, তোফা চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এব্যপারে পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অস্ত্রগুলিসহ চরমপন্থী গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮