Dhaka ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সহকর্মীর সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া, বাধ্যতামূলক অবসরে প্রধান শিক্ষক নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম একরামুল হত্যা : সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কারাগারে পাঠানোর নির্দেশ ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান ষষ্ঠ আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • / 767

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে মঙ্গলবার বিকেলে ট্রাকÑমোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো পাংশার বিষ্ণুপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে রাকিবউদ্দিন রকি ও একই গ্রামের হেলাল মন্ডলের ছেলে তুহিন মন্ডল।
জানা গেছে, রকি তার বন্ধু তুহিনকে নিয়ে মাঝবাড়ি ইউনিয়নের চরকুলটিয়ায় তাদের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফিরছিল। মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রকি ঘটনাস্থলেই মারা যায়। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তুহিনের মৃত্যু হয়।
কালুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮