Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

পাংশায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টকর্মী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • / 737

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (২৮) নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। তিনি পাংশার পৌর এলাকার মৌকুড়ি গ্রামের সুজাই শেখের ছেলে। বুধবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার একটি গার্মেন্টে তিনি চাকরী করতেন।
পাংশা থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে তিনি ঢাকা থেকে বাসযোগে পাংশার সর্দার বাসস্ট্যান্ডে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন। ওই সময় অজ্ঞাত কোন ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
পাংশা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ জানান, রাতে টহল পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনরা থানায় এসে মামলা করতে অপরাগতা প্রকাশ করে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টকর্মী নিহত

প্রকাশের সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮