Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় অবাধে ইলিশ শিকার অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে জড়িয়ে ধরতেই ভেঙে গেল স্ত্রীর বুকের একাধিক পাঁজর, ভিডিও ভাইরাল আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

পাংশায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
  • / 545

স্টাফ রিপোর্টার ॥ দৌলতদিয়াÑকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকার চক্ষু হাসপাতালের সামনে শুক্রবার সকালে বাসের ধাক্কায় মিরাজুল ইসলাম (১২) নামে এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত শিশু একই উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের জলিল শেখের ছেলে। এ ঘটনায় আহতরা হলো শিশুটির ফুফু আছিরন, ফুফাতো ভাই সালাম এবং ভ্যানচালক ছলিম শেখ। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শিশু মিরাজুল তার ফুফু ও ফুফাতো ভাই সালামকে সাথে নিয়ে একটি ভ্যানযোগে নিজ বাড়ি যাচ্ছিল। মৈশালা বাসস্ট্যান্ডের কাছে পশু হাসপাতালের কাছে এলে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি লোকাল বাস তাদেরকে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
পাংশা থানার এসআই নূরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৩

প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭