Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে কলেজছাত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 948

বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালকী গ্রামে রোববার সকালে মিতা (২০) নামে কলেজছাত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  তিনি একই গ্রামের মোশতাক আহমেদের স্ত্রী ও পাইককান্দি গ্রামের মো. ইসলামের মেয়ে। বালিয়াকান্দি ডিগ্রী কলেজের ¯œাতক শেষ বর্ষের ছাত্রী ছিলেন মিতা। তার বাবার বাড়ির লোকজনের দাবি মিতাকে হত্যা করে শ^শুর বাড়ির লোকেরা আত্মহত্যা বলে প্রচারণা চালাচ্ছে। পাঁচ মাস আগে মোশতাকের সাথে বিয়ে হয়েছিল মিতার।
মিতার ফুফাতো ভাই মিজানুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে মিতা তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলছিল। কথা শেষ না হতেই তার কাছ থেকে ফোন কেড়ে নেয়া হয়। এরপর তার মা অনেকবার কথা বলার চেষ্টা করেন। কিন্তু কথা বলতে পারেননি। পৌনে আট টার দিকে তারা খবর পান মিতা  মারা গেছে। তাৎক্ষণিক তারা মিতার শ^শুর বাড়ি গিয়ে দেখতে পান মিতাকে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। তার মুখে নখের দাগ। শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। বাঁচার জন্য মিতা চেষ্টা করছিলো সেটা বোঝা যাচ্ছিল। তিনি আরও জানান, মিতার স্বামী মোশতাকের সাথে তার ভাবীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এর জের ধরে মিতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তার। তাছাড়া তাদের মধ্যে আর কোনো ঝামেলার কথা তারা শোনেন নি। এলাকাবাসীও বলছে মিতাকে হত্যা করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শোয়ানো অবস্থায়  নিহত মিতার লাশ উদ্ধার করে। মৃত্যুটি রহস্যজনক বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কলেজছাত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭