Dhaka ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 15

‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের ৬৮তম পুরস্কারের বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

প্রতিবছর ৩১ আগস্ট ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিনে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ বছর রুনা খানের সঙ্গে আরও দুজন এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন সিঙ্গাপুরের টমি কোহ এবং মিয়ানমারের বো চি।

রুনা খান ২০০২ সালে সামাজিক উদ্দেশ্যভিত্তিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ প্রতিষ্ঠা করেন। দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে।

গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত, চরম দরিদ্র, বৈষম্যের শিকার এবং পরিবেশগত সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মর্যাদা ও আশার সঙ্গে বেঁচে থাকার সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ।

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের র‍্যামন ম্যাগসাইসাই উৎসবের সূচনা হয়েছে। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাই নিহত হন। তাঁর স্মৃতি ও আদর্শকে স্মরণীয় করে রাখতে একই বছর গঠিত হয় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ১৯৫৮ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

প্রকাশের সময় : ১১:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬