Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 13

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হুসেইন মোহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

গত মে মাসে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

প্রকাশের সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬