Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ওমানে গাড়ির ভেতর চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু, কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধের ধারণা ১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদ মন্ত্রী সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী ভাগে কোরবানি; কোনো শরিক টাকা কম দিলে জায়েজ হবে? ঢাকায় ৮ কোম্পানিকে ৬৯০টি এসি বাসের রুট পারমিটের অনুমোদন দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা টেস্টে পাকিস্তান দলকে মোটা অঙ্কের জরিমানা আইসিসির হরিণাকুন্ডুতে দুর্ধর্ষ ডাকাতি, ২ লাখ টাকার মালামাল লুট ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি আ. লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

ঢাকায় ৮ কোম্পানিকে ৬৯০টি এসি বাসের রুট পারমিটের অনুমোদন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 18

ঢাকা মহানগরের বিভিন্ন রুটে আটটি পরিবহন কোম্পানিকে মোট ৬৯০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানোর অনুমতি দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব রুট পারমিট অনুমোদন দেওয়া হয়।

কমিটি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত সর্বশেষ সভায় এসব রুট পারমিটের আবেদন মঞ্জুর করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার।

অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর মধ্যে শাপলা পরিবহন ২০০টি বাস চালাবে চন্দ্রা–ধোলাইখাল রুটে। চিত্রা পরিবহন লিমিটেড পেয়েছে ১২০টি বাসের অনুমতি। টাইম বার্ড এক্সপ্রেস ও স্প্রিন্ট শাটল প্রাইভেট লিমিটেড পেয়েছে ১০০টি করে বাস চালানোর অনুমোদন। এছাড়া ইকবাল এন্টারপ্রাইজ ও নিউ ঢাকা পরিবহন ৫০টি করে, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস ৪০টি এবং ঢাকা ট্রান্সপোর্ট লাইন ৩০টি এসি বাস চালানোর অনুমতি পেয়েছে।

রুট পরিকল্পনা অনুযায়ী—ইকবাল এন্টারপ্রাইজ চলবে উত্তরা পঞ্চবটি–কেরানীগঞ্জ রুটে, নিউ ঢাকা পরিবহন সাইনবোর্ড–গাজীপুর শিববাড়ি রুটে, ট্রাস্ট ট্রান্সপোর্ট সিএমএইচ (ঢাকা সেনানিবাস)–জলসিঁড়ি অফিস রুটে, টাইম বার্ড এক্সপ্রেস সাভার–কালিগঞ্জ বাজার রুটে, শাপলা পরিবহন চন্দ্রা–ধোলাইখাল রুটে, স্প্রিন্ট শাটল বাড়ইপাড়া–চট্টগ্রাম রোড এবং বিমানবন্দরের থার্ড টার্মিনাল–পঞ্চবটি রুটে, চিত্রা পরিবহন সাভার নন্দনপার্ক–মদনপুর রুটে এবং ঢাকা ট্রান্সপোর্ট লাইন কমলাপুর–নারায়ণগঞ্জ বন্দর রুটে বাস পরিচালনা করবে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এসব বাসে বাধ্যতামূলকভাবে অটো-ডোর ও ই-টিকেটিং ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি কাউন্টারভিত্তিক সেবা চালু, নির্দিষ্ট কোম্পানির অভিন্ন রঙের বাস এবং রুট নম্বর ও কোম্পানির নাম স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া কাঠামো নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, ভিন্ন ভিন্ন রুটে একক ভাড়া কাঠামো নির্ধারণ করা জরুরি। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এর আগে জানিয়েছেন, সরকারই এসি বাসের ভাড়া নির্ধারণ করবে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রুট পারমিট দেওয়ার আগে যাত্রী চাহিদা, স্টপেজ এবং বাস চলাচলের সময়সূচি বিজ্ঞানভিত্তিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। এ বিষয়ে বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক বলেন, গণপরিবহন ব্যবস্থাপনায় পেশাদার ও পরিকল্পিত কাঠামো না থাকায় দীর্ঘদিন ধরে সমস্যা রয়ে গেছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তথ্য অনুযায়ী, মহানগরীর ১২৮টি রুটে ৭ হাজারের বেশি বাস নিবন্ধিত থাকলেও বাস্তবে সড়কে চলাচল করে এর অর্ধেকেরও কম বাস। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাসের কোনো বৈধ রুট পারমিট নেই এবং অনেক রুট বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় ৮ কোম্পানিকে ৬৯০টি এসি বাসের রুট পারমিটের অনুমোদন

প্রকাশের সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬