Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন

কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 98

রাজধানীর কদমতলীতে একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধ পাঁচজনই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। রবিবার ভোরে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৭), স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)।

কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেট গিরিধারা এলাকায় একটি নয় তলা ভবনের নিচ তলায় থাকেন তারা। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বরুকদিয়া।

উদ্ধারকারী রাকিব জানান, ভোরের দিকে খবর পেয়ে বাসা থেকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি আরও বলেন, ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। পরে কালাম ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তারা কোনোমতে ঘর থেকে বের হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ পাঁচজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

প্রকাশের সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬