Dhaka ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত আমার মান-সম্মান নিয়ে যেন টানাটানি করা না হয়: কুদ্দুস বয়াতি সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান গাজীপুরে ৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব? নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প

গাজীপুরে ৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 11

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে খুনের ঘটনায় ঘাতক ফোরকান মিয়াকে (৪০) প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুন হওয়া শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে শুক্রবার (৮ মে) রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। পরে পুলিশ দুপুরে পাঁচজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

খুন হওয়া পাঁচজন হলেন, গোপালগঞ্জ সদর থানার মেরী গোপীনাথপুর এলাকার মো. ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩৫), তার তিন মেয়ে মিম খানম (১৪), উম্মে হাবিবা ওরফে মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ফোরকানকে আসামি করে শারমিন খানম ও রসুল মিয়ার বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে ৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

প্রকাশের সময় : ০৯:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬