Dhaka ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোখ বেঁধে দশ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে ওয়ার্ল্ড রেকর্ড সিফাতের অবশেষে নুসরাতই যাচ্ছেন সংসদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা বাংলাদেশে বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি আবু তালিব মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির! ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ক্লিনিং ডে পালন করা হবে : ডিএসসিসি প্রশাসক পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ক্লিনিং ডে পালন করা হবে : ডিএসসিসি প্রশাসক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 8

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করার ঘোষণা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

সোমবার সকালে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালের পরিচালক, রাজউক, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করা হবে। মে মাসের ৯ তারিখ প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে।

নাগরিক সুবিধা নিশ্চিতে সব প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠান যদি সচেতন হয়, তাহলে ৭০ শতাংশ মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে। ওয়ার্ডভিত্তিক জরিপ করে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া গেলো বর্ষার আগেই এডিশ মশা প্রতিরোধ করা যাবে।

নির্মাণাধীন ভবন, বিভিন্ন কলোনির ক্ষেত্রে গণপূর্ত অধিদফতরকে জোর দেওয়ার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক।

সভায় মশার ওষুধ প্রয়োগের সময়সূচি, নতুন নির্মাণাধীন ভবন নিয়মিত পরিদর্শন, বিভিন্ন প্রতিষ্ঠানে মশা নিধক টিম রাখাসহ নানাবিধ পরামর্শ দেন বক্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ক্লিনিং ডে পালন করা হবে : ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬