Dhaka ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা ‘বিসিবি দেয় ৬৫০ টাকা, নারী ক্লিনাররা পায় ৩০০’- বিস্মিত তামিম পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত! হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু বদলে যাচ্ছে ভারতের আঞ্চলিক রাজনীতির রূপ স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন, চাঞ্চল্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 13

টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযানে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায় এবং সেখান থেকে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ পথও খুঁজে পায় পুলিশ।

সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।

পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদক বিরোধী অভিযান চলছে। ধারাবাহিকভাবে চলমান অভিযানে গতরাতে ৩১ জনকে আটক করা হয়। তাদের দখল থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে। অভিযান কালে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায় এবং সেখান থেকে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ পথও খুঁজে পায় পুলিশ।

অনেকেই এখানে মাদক সেবন করতে আসে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জন ও অন্যান্য অপরাধে আরও ৬ জনকেসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযানের বিষয়ে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের ক্ষেত্রে যাকে পাওয়া যাবে, তাকেই গ্রেপ্তার করা হবে, কোনো দলীয় বিবেচনা করার সুযোগ নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

প্রকাশের সময় : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬