গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 22
রাজধানীর বনানী এলাকার বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে বাসটির চালক ওমর ফারুক (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে সড়কের আউটগোয়িং এলাকায় চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাসচালককে হেফাজতে নেয়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
Tag :





















