Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী যুদ্ধ শেষ হলে হরমুজে মাইন অপসারণে জাহাজ পাঠাবে জার্মানি শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 12

ঢাকায় রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহাম্মেদ খোকন।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এএসএম আহাম্মেদ খোকন বলেন, গতকালই আমরা বিআরটিএ থেকে নতুন ভাড়ার চার্ট পেয়েছি। আজ তা ঢাকার বিভিন্ন গণপরিবহনগুলোকে দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হবে। নতুন চার্ট প্রতিটি গাড়িতে টাঙানো থাকবে।
তিনি বলেন, সরকারের নির্ধারিত ভাড়াই আমরা নেব। নির্ধারিত ভাড়ার বাইরে এক পয়সাও বেশি নেব না।

আমরা চাই আমাদের শ্রমিকরা যেন সাধারণ মানুষের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার বাইরে একটি টাকাও বেশি না নেন।
জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানী ঢাকায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে সরকার প্রজ্ঞাপন জারি করলেও যাত্রীদের কাছ থেকে এখনও আগের ভাড়া নেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মিরপুর ১০ নম্বর চত্বর থেকে ডিজেলচালিত অছিম পরিবহনে ওঠেন দেলোয়ার। তিনি নতুনবাজারে নেমে ভাড়া দিলেন ৩০ টাকা। এসময় কন্ডাক্টরকে কোনো বাড়তি ভাড়া দাবি করতে দেখা যায়নি।

এদিকে নতুন বাজার থেকে রাজধানী পরিবহনের বাসে করে ইসিবি চত্বর নেমে ১০ টাকা ভাড়া দেন আরেক যাত্রী। এসময়ও কন্ডাক্টরকে কোনো বাড়তি ভাড়া দাবি করতে দেখা যায়নি।

অছিম পরিবহনের চালক সুমন বলেন, এখনও ভাড়া বাড়েনি। সরকার নতুন ভাড়ার চার্ট দেবে। চার্ট না পেলেতো ভাড়া বাড়াতে পারি না। তেলের দাম প্রতিলিটারে ১৫ টাকা বাড়লেও আমরা পুরোনো ভাড়াই নিচ্ছি।

মিরপুর ১২ নম্বর থেকে বিকল্প পরিবহনে যাত্রাবাড়ী যাচ্ছিলেন বাইজিদ সরদার। নতুন ভাড়া দিয়ে যাচ্ছেন নাকি পুরোনো ভাড়ায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, পুরোনো ভাড়া দিয়েই তিনি যাত্রাবাড়ী যাচ্ছেন।

গণপরিবহন সংশ্লিষ্টরা বলেন, তেলের দাম বাড়ায় আমাদের বাড়তি ভাড়া নিতে হবে। চার্টে যে ভাড়া লেখা থাকবে আমরা সেটাই নেব। কোনো বাড়তি ভাড়া নেব না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তঃজেলা বাসে তা দুই টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ২৩ পয়সা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর

প্রকাশের সময় : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬