Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আমাকে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল: তাসনিম জারা কালীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের স্টুডেন্ট হেল্প ডেস্ক চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ঢাকায় আনতেন তারা, অতঃপর… ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ নকল আইডি ও অ্যাপ্রোনে ঢামেকে ঘোরাঘুরি, আটক তরুণী পোরশায় উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী সংসদের অধিবেশন কক্ষে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ঢাকায় আনতেন তারা, অতঃপর…

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 18

রাজধানীর শাহ আলী থানার মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের ঢাকায় এনে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজ করতে বাধ্য করা হয়। অসামাজিক কাজে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের শারীরিক নির্যাতনসহ মেরে ফেলার হুমকি দেওয়া হতো।

মঙ্গলবার (২১ এপ্রিল) র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার কে.এন রায় নিয়তি এসব তথ্য জানান।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে গাজীপুর ও ঢাকা মহানগরীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পাভেল মিয়া (২৬) ও মো. আসাদুজ্জামান (৪৯)।

র‍্যাব কর্মকর্তা কে এন রায় নিয়তি বলেন, ভুক্তভোগী নারী আসামি পাভেলের পূর্ব পরিচিত। এই সূত্রে তার সঙ্গে মোবাইল ফোনে ভুক্তভোগীর মাঝেমধ্যে কথা হতো। পাভেল ঢাকার একটি হোটেলে চাকরি করেন। একপর্যায়ে ভুক্তভোগী নারীকে ঢাকায় এনে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান তিনি। ভুক্তভোগী সরল বিশ্বাসে চাকরির প্রস্তাবে রাজি হয়ে গত ১০ এপ্রিল ঢাকায় আসেন। কিন্তু তাকে কোনো চাকরি না দিয়ে মিরপুরের একটি বাসায় আটকে রেখে বিভিন্ন মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন পাভেল। কিছুদিন পর ভুক্তভোগী নারীর পরিচিত আরেক নারীকে ঢাকায় নিয়ে আসেন পাভেল। অন্যান্য আসামিদের সহযোগিতায় ভুক্তভোগী দুই নারীকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে অসামাজিক কাজ করতে বাধ্য করতেন তারা। ভুক্তভোগীরা প্রতিবাদ জানালে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। বাসার মধ্যে তাদের তালাবদ্ধ করে রাখা হতো। পরবর্তীতে ভুক্তভোগীরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করলে তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে কে.এন রায় নিয়তি বলেন, অভিযুক্ত পাভেল আগের স্ত্রীর কথা গোপন রেখে ভুয়া কাবিননামা করে একাধিক বিবাহ করে তাদেরও অসামাজিক কাজ করতে বাধ্য করেন। দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে গ্রামের সহজ সরল মেয়েদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে অসামাজিক কাজ করতে বাধ্য করতেন। গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ঢাকায় আনতেন তারা, অতঃপর…

প্রকাশের সময় : ১০:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬