Dhaka ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 123

ঈদুল ফিতরের দিন রাজধানীর মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করবে। চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে, নাহলে শনিবার (২১ মার্চ) হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা কম, তাই বাংলাদেশে সম্ভবত শনিবার ঈদ উদযাপন হবে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পরপর পাঁচটি জামাত হবে সকাল ৭টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ঈদ জামাত আয়োজন করেছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত সকাল ৮টা ও ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও মাঠে সকাল ৮টায় জামাত হবে।

পুরান ঢাকার লক্ষ্মীবাজার, গেন্ডারিয়া, মহাখালী, তিতুমীর কলেজ, মান্ডা সোনা মিয়া রোডসহ বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি জামাত অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত

প্রকাশের সময় : ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬