গুরুত্বপূর্ণ সংবাদ:
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 164
রাজধানীর হাজারীবাগ এলাকায় স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
বুধবার রাতে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে এক যুবক বিন্তিকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
Tag :





















