Dhaka ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকবে স্পেশাল ইউনিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 176

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার ভোট উপলক্ষে সাধারণ নিরাপত্তার পাশাপাশি সোয়াট ও কে-নাইন ইউনিটসহ পুলিশের বিশেষায়িত সব ইউনিট মাঠে নামানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তার পাশাপাশি বাইরে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, কে-নাইন ইউনিট ও ক্রাইম সিন ভ্যান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে আপনারা মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকবে স্পেশাল ইউনিট

প্রকাশের সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬