Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

বাণিজ্য মেলার শাটল সার্ভিস শুরু ৩ জানুয়ারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 209

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩ জানুয়ারি মেলার উদ্বোধন হবে এবং ওই দিন থেকেই বিআরটিসির শাটল বাস সার্ভিস চালু হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এর আগে গত ৩০ ডিসেম্বর বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ১ জানুয়ারি থেকেই শাটল সার্ভিস চালু হবে। তবে রাষ্ট্রীয় শোক ঘোষণার পর মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন হওয়ায় শাটল সার্ভিসও পিছিয়ে দেওয়া হয়।

বিআরটিসি জানায়, মেলায় যাতায়াতকারী দর্শনার্থীদের সুবিধার জন্য এবার অনলাইন ও অফলাইন; দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত কাউন্টার ছাড়াও বিআরটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট সংগ্রহের ঠিকানা: [www.brtc.gov.bd]

ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মেলা শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন এই শাটল বাস সার্ভিস চলবে। কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) রুট থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে শেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

ভাড়া নির্ধারণ করা হয়েছে, কুড়িল থেকে ৪০ টাকা, ফার্মগেট থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা এবং গাজীপুর থেকে ৭৫ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাণিজ্য মেলার শাটল সার্ভিস শুরু ৩ জানুয়ারি

প্রকাশের সময় : ০৮:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬