Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 176

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।

নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা এবং ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার বাসিন্দা বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্র জানায়, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ জানায়, মৌচাক ফ্লাইওভারের ওপর দুর্ঘটনার পর দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ১০:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬