Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাত থেকেই সংসদ ভবন এলাকায় নেতাকর্মীদের ভিড়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 195

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর থেকেই মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকে সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজার অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় শোকের এই দিনে দলীয় নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাত থেকেই সংসদ ভবন এলাকায় নেতাকর্মীদের ভিড়

প্রকাশের সময় : ০৮:৫১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫