গুরুত্বপূর্ণ সংবাদ:
লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 196
রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। মোট ১১টি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের তথ্য জানা যায়নি।
Tag :





















