গুরুত্বপূর্ণ সংবাদ:
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 191
ঢাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। একই সময় আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এলাকাভেদে হালকা কুয়াশা দেখা গেছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশি শীতলতা অনুভব করিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দিনের আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
Tag :





















