Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় যাচাই করুন: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 102

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি গৃহকর্মীর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয় বলে জানিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্টদের মতে, নগরবাসী সামান্য সতর্ক হলে এ ধরনের অপরাধ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের আগে তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজ ছবি এবং পরিচয় যাচাইয়ের জন্য কমপক্ষে দুইজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি।

এ বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ ছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় যাচাই করুন: ডিএমপি কমিশনার

প্রকাশের সময় : ১১:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫